এমন কাউকে খুজি
যে হবে আমার
বোধের অংশীদার।
এমন কাউকে খুজি
যার চোখ দেবে
কর্মের প্রবর্তনা।
এমন কাউকে খুজি
যার মুখ চেয়ে
জীবনকে আগলাবো।
এমন কাউকে খুজি
যে বাড়াবে তার
কম্পিত ঠোট জোড়া।
এমন কাউকে খুজি
যার হাত ধরলে
শিল্পে সাহস পাবো।
Saturday, 30 May 2015
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment